
চাঁদপুর -২ আসনে তৃণমূলের তিন কান্ডারি
মো:নাসির, হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিঊজ ,বিশেষ প্রতিনিধি: ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু , শুক্কুর পাটোয়ারী এবং এনামুল হক বাদল ,
তিনজনই ৯০ দশকের ছাত্রনেতা , জাতীয়তাবাদী ছাত্রদলের তৃণমূলের পরিশ্রমি ছাত্রনেতাদের মধ্যে বর্তমানে স্ব মহিমায়
মতলব উত্তর ও দক্ষিণের বিএনপির রাজনীতিতে এই তিনজনই সক্রিয় আছেন. এদের মধ্যে ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপুর
বাড়ি মতলব উত্তরে ছেঙ্গারচর পৌরসভায় , মতলব উত্তরে ১৪ টি ইউনিয়ন , একটি পৌরসভা ও একটি উপজেলা আছে , অন্যদিকে মতলব দক্ষিণে ৪ টি ইউনিয়ন , একটি পৌরসভা ও একটি উপজেলা আছে. ভোট ব্যাংকের হিসাবে মতলব উত্তর অনেক এগিয়ে, ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সময়ের তৃণমূলের সংগঠক , ১৯৭৯ সালে অষ্টম শ্রেণীর ছাত্র থাকাকালীন ছাত্রদলের রাজনীতিতে হাতেখড়ি , পর্যায়ক্রমে ঢাকার রমনা থানার ছাত্রদলের প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক , পরবর্তীকালে ঢাকা অভিবক্ত ঢাকা মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের আইনবিষয়ক সম্পাদক এবং সহ- সভাপতির ( আবুল খায়ের ভূঁইয়া – নাসির উদ্দিন পিন্টু কমিটি ) দায়িত্ব পালন করেন, তাছাড়া ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার দা সূর্যসেন হলের আবাসিক ছাত্র থাকাকালীন এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন ,তাছাড়া তিনি পরবর্তীকালে চাঁদপুর জেলা বিএনপির কার্যকরী সদস্য এবং অভিবক্ত মতলব থানা বিএনপির
সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন , বর্তমানে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট এর সহ- সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন . এবং দেশে ও বিদেশে বিএনপির সকল আন্দোলন সংগ্রামে নিজেকে সম্পৃত্ত রেখেছেন , সেই সাথে তিনি সমসাময়িক বিষয়ের উপর টক শো এর ভিবিন্ন অনুষ্ঠানে নিজেকে নিয়োজিত রেখেছেন . তার প্রতিবাদমুখী কর্মকান্ডের কারণে বিগত জাতীয় পার্টির আমলে এবং বর্তমান সরকারের আমলেও নির্যাতনের শিকার হন ,
অপর তৃণমূলের নেতা হচ্ছেন সাবেক ছাত্রদল সভাপতি ( মতলব ) এবং দুইবারের ইউপি চেয়ারম্যান ও একবারের উপজেলা চেয়ারম্যান শুক্কুর পাটোয়ারী , ওনার এলাকা মতলব দক্ষিণে এবং বৰ্তমানে তিনি চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, তিনিও তার এলাকায় বেশ জনপ্রিয় , আরেকজন হচ্ছেন মতলব দক্ষিণের বিশেষ করে মতলব দক্ষিণ পৌরসভার সাবেক দুইবারের মেয়র এনামুল হক বাদল , তিনিও ছাত্রদলের তৃণমূলের একজন সংগঠক, বিশেষ করে মতলব দক্ষিণ পৌরএলাকায়
এনামুল হক বাদলের জনপ্রিয়তা আকাশচুম্বী , তবে তিনি আগামী সংসদ নির্বাচনে চন্দপুর -২ আসনের প্রার্থী ড জালাল আহমেদের সমর্থক , অন্যদিকে ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু ও শুক্কুর পাটোয়ারী অত্র আসন আসন থেকে মনোনয়ন প্রত্যাশায় কাজ করে যাচ্ছেন,যদিও আরও অনেকে মনোনয়ন প্রত্যাশী তবে তৃণমূলের বেশিরভাগ নেতাকর্মীদের প্রত্যাশা
হচ্ছে আগামী দিনে মতলবের নেতৃত্বে তৃণমূলের এই সংগঠকদের মূল্যায়ন হলে দল শক্তিশালী হবে এবং নতুন নেতৃত্ব তৈরির পথ প্রশস্থ হবে ,



