প্রবাস

বিএনপিকে বাইরে রেখে দেশে নির্বাচন হতে দেয়া হবে না : সৌদি বিএনপি

রূপসী বাংলা ডেস্ক: বেগম খালেদা জিয়া ও বিএনপিকে বাইরে রেখে দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছে সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব। তিনি বলেন, গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন থাকায় তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে।

বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৌদিআরব বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মুকিব বলেন, আওয়ামী বাকশালীরা গণতন্ত্রকে ক্ষত-বিক্ষত করেছে। তারা স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে।

অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে সকল দলের অংশ গ্রহনে অবাধ ও সুুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় বাকশালী সরকারকে চড়া মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেন আহমেদ মুকিব

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার নুরুল আমিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান প্রধান, সৌদিআরব বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তফন, জেদ্দা মহানগর বিএনপির আহ্বায়ক এম এ আজাদ চয়ন, আব্দুল মান্নান, এডভোকেট মজিবুর রহমান সৌদিআরব বিএনপির সহসভাপতি কেফায়েত উল্লাহ কিসমত প্রমুখ।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension