ভারত

ভারতের পাঞ্জাবে ভয়াবহ বন্যা, নিহত ৩০

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবে টানা বর্ষণে নদনদীর পানি বেড়ে যাওয়ায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বুধবার পর্যন্ত বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যুর খবর জানিয়েছে বিবিসি। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন সাড়ে তিন লাখের বেশি মানুষ। রাজ্যের ২৩টি জেলার সবগুলোকেই বন্যাকবলিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শতাধিক ত্রাণশিবির তৈরি করে সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আশ্রয় ও খাবার দেওয়া হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, ১৯৮৮ সালের পর এটাই সবচেয়ে ভয়াবহ বন্যা। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি তহবিল চেয়েছেন তিনি।

বন্যায় বিপর্যস্ত হয়েছে রাজ্যটির কৃষি খাত। ভারতের ‘খাদ্যভান্ডার’ হিসেবে খ্যাত পাঞ্জাব। ধান ও গম উৎপাদনে এই রাজ্য দেশের অন্যতম শীর্ষ সরবরাহকারী। এবারের বন্যায় প্রায় এক লাখ ৪৮ হাজার হেক্টর কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। কৃষির ওপর নির্ভরশীল বিপুল জনগোষ্ঠীর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

সতলজ, বিয়াস ও রাভি নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে বহু গ্রাম ডুবে গেছে। উদ্ধারকাজে সেনা, নৌ ও বিমানবাহিনীসহ একাধিক দুর্যোগ মোকাবিলা দল কাজ করছে। ইতোমধ্যে ৩৫টি হেলিকপ্টার ও শতাধিক নৌকা উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু ও পশ্চিমা আবহাওয়ার মিশ্রণের ফলে অস্বাভাবিক বর্ষণ হচ্ছে। শুধু ভারতের পাঞ্জাব নয়, সীমান্তের ওপারে পাকিস্তানের পাঞ্জাবেও ভয়াবহ বন্যায় প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension