প্রধান খবরযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ব্যাংকে গোলাগুলি, নিহত ৪

রূপসী বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রে শহরতলীর একটি ব্যাংকে গোলাগুলির ঘটনায় বন্দুকধারীসহ ৪ জন নিহত হয়েছেন।-আল-জাজিরার

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সিনসিনাটি শহরের ফাউন্টেন স্কয়ারে অবস্থিত ‘ফিফথ থার্ড ব্যাংক’-এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

সিনসিনাটি পুলিশ জানিয়েছে, ব্যাংকের লবিতে প্রবেশ করার আগে বন্দুকধারী ব্যাংকের লোডিং ডকে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও ছোটাছুটি শুরু করে। এতে গুলি লেগে যায় নিহত তিনজনের। পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে বন্দুকধারীও নিহত হয়।

তবে তাৎক্ষণিকভাবে নিহত বন্দুকধারীর পরিচয় প্রকাশ করা হয়নি।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension