প্রবাস

আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরীর হ্যাটট্রিক বিজয়

আটলান্টিক সিটি সংবাদদাতা-গত ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটির স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরী হ্যাটট্রিক বিজয় লাভ করেছেন।
সুব্রত চৌধুরী প্রথম এশিয়ান আমেরিকান হিসাবে তৃতীয় মেয়াদে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। উল্লেখ্য, ৭ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।
বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের বাসিন্দা স্বর্গীয় দীপেশ চৌধুরী ও রাধা চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান সুব্রত চৌধুরী আটলান্টিক কাউন্টি গভর্নমেন্ট এর হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলানটিক কাউন্টি, বেংগল ক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সুব্রত চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension