প্রধান খবরযুক্তরাষ্ট্র

ট্রাম্পের সাবেক উপদেষ্টার জেল

রূপসী বাংলা ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তেক্ষেপের অভিযোগের প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা জর্জ পাপদোপলসকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন স্থানীয় এক আদালত।

২০১২ সালের নির্বাচনী প্রচারণার সময় রাশিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইকে মিথ্যা তথ্য দেয়ার অপরাধে শুক্রবার তাকে এ শাস্তি দেয়া হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এক জেলা আদালতে নিজের দোষ স্বীকার করেছেন ৩১ বছরের পাপদোপলস। তিনি নাকি ভুল করে মিথ্যা বলেছিলেন। এসময় তিনি নিজেকে একজন ‘দেশপ্রেমিক আমেরিকান’ হিসেবেও দাবি করেন।

গত অক্টোবরে তাকে দোষী সাব্যস্থ করেছিলো আদালত। তার বিরুদ্ধে অভিযোগ; তিনি মস্কোর সঙ্গে লিয়াঁজো স্থাপনের লক্ষ্যে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে মার্কিন গোয়েন্দা দপ্তর মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)’কে মিথ্যা বলেছিলেন। তিনি হচ্ছেন ট্রাম্পের প্রথম সাবেক সহকারী, যাকে ক্রেমলিনের সঙ্গে ষড়যন্ত্রের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিলো।

শুক্রবার তার বিরুদ্ধে দেয়া রায়ে বলা হয়েছে, তিনি মোট ১৪ দিন জেল খাটবেন। এছাড়া আরো এক বছর তাকে পর্যবেক্ষণে রাখা হবে। পাশাপাশি বিভিন্ন কমিউনিটিতে সার্ভিস দিতে হবে আরো ২০০ ঘণ্টা। একই সঙ্গে তাকে ৯৫০০ ডলার জরিমানাও করা হয়েছে।

সূত্র: বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension