আন্তর্জাতিক

ওমান সফর শেষে আবার পাকিস্তানে যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই পাকিস্তান ছেড়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তবে ওমান সফর শেষে তিনি আবার পাকিস্তানে যেতে পারেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি। এরপর তাঁর রাশিয়া যাওয়ার কথা রয়েছে।

মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়, আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধি দলের একটি অংশ পাকিস্তান থেকে তেহরানে ফিরে গেছেন।

তাঁরা যুদ্ধ শেষ করা-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় নির্দেশনা নেওয়ার জন্য সেখানে গেছেন। আজ রবিবার রাতে ইসলামাবাদে আবার তাঁদের আরাগচির সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে ইরান যুদ্ধ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পাকিস্তানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন আব্বাস আরাগচি। তবে কোনো সুনির্দিষ্ট অগ্রগতি ছাড়াই ইসলামাবাদ ত্যাগ করেন তিনি।

এদিকে আরাগচি ইসলামাবাদ ত্যাগ করার পর শনিবার মার্কিন দুই দূতের পাকিস্তান সফরও বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে শান্তি প্রক্রিয়ায় নতুন একটি প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। সূত্র : আল-জাজিরা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension