বাংলাদেশ

গুলশানে ভারতীয় নারীকে পিটিয়ে হত্যা

রাজধানীর গুলশানে শামীম সালিম কাসিম (৬৭) নামে এক ভারতীয় নাগরিক (কাশ্মীরি) নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে গুলশান ২ নম্বরের কন্টিনেন্টাল হাসপাতালে তাকে মৃত অবস্থায় নেওয়া হয়। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

গুলশান থানার এসআই আলিম জানান, বারিধারার পার্ক রোডের বরাক পার্ক ভ্যালিতে থাকতেন শামীম সালিম কাসিম। ওই নারী সকালে বরিধারার বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন তার ছেলে সুহাইল সলিম কাশিম তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত শামিম সলিম কাসিমের বাবার নাম আমিন বাচুয়ালি। তার পাসপোর্ট নম্বর চ৬১৩৯৬১৭।

হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৯টা ৪২ মিনিটে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে (কন্টিনেন্টাল হাসপাতাল) আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে

তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মেডিক্যাল সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ‘আনঅ্যাটেনডেড ডেথ (ফাউন্ড ডেড)’ উল্লেখ করা হয়েছে, অর্থাৎ তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এ ছাড়া মরদেহের মুখে আঘাতের চিহ্নের কথা উল্লেখ রয়েছে। বিশেষ করে মুখে কালচে-বেগুনি দাগ ও ফোলাভাব লক্ষ্য করা গেছে। চোখের চারপাশেও রক্তজমাটের মতো চিহ্ন রয়েছে।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। তবে তিনি কীভাবে মারা গেছেন সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনার পেছনের কারণ এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension