প্রবাস

উইমেন আরি এসপিনালকে মেলিন্ডা কাটজ ও এটর্নী মঈন চৌধুরীর সমর্থন

রূপসী বাংলা ডেস্ক: নিউইয়র্ক স্টেট এসেম্বলী ওমেন আরি এসপিনালকে সমর্থন জানিয়েছে কুইন্স বোরো প্রেসিডেন্ড মেলিন্ডা কাটজ ও ডেমোক্রেটিক ডিস্ট্রিক লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী। জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প¬াজায় গত ৫ সেপ্টেম্বর সকালে এসেম্বলী ওমেন ডেভিড ওয়েবপ্রিন ও ডিস্ট্রিক লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরীর আহ্বানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আরি এসপিনালকে এ সমর্থন দেয়া হয়।
কুইন্স এসেম্বলী ডিস্ট্রিক ‘৩৯’ (করোনা, এলহাস্ট, জ্যাকসন হাইটস) এর ডেমোক্রেটিক প্রাইমারীতে আরি এসপিনাল নির্বাচন করছেন।
আগামী ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ অনুষ্ঠিতব্য এই নির্বাচনে আরি এসপিনালকে ভোট দেয়ার আহবানও জানানো হয় অনুষ্ঠানে। এসময় অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক্ট লিডার নিতা জেইন, কমিউনিটি লিডার মোহাম্মদ রাইমান, জয়নাল আবেদীন, সাবুল উদ্দিন, জুলকার আহমেদ, আব্দুর রহীম হাওলাদার, মনিকা রায় প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension