
প্রধান খবরবাংলাদেশ
সিলেটে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু
সিলেটে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু হয়েছে। হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় ওসমানীনগরের ৬ মাস বয়সী শিশু। আর শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যায় জকিগঞ্জের ৮ মাস বয়সী শিশু। সিলেট বিভাগীয় স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
এ নিয়ে সিলেটে এই পর্যন্ত ৬০টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গ নিয়ে মারা গেছে ৫৬টি শিশু এবং হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৪টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ ও হাম আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ২৩৭ টি শিশু। এর মধ্যে ৩৯টি শিশু ভর্তি রয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ১১৫টি শিশু ভর্তি রয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।



