প্রবাস

শেখ হাসিনার সফরের সময় বিক্ষোভ প্রদর্শন করবে নিউইয়র্ক বিএনপি

রূপসী বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরকালীন বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালনের প্রস্তুতি সভা করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগী সংগঠন সমূহ। গত সোমবার রাতে জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি হলে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন এবং পরিচালনা করেন যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন।
এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সেক্রেটারি মো. সুরুজ্জামান, যুক্তরাষ্ট্র জাসাসের সেক্রেটারি কাওসার আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, বিএনপি নেতা জাহাঙ্গির সোহরাওয়ার্দি, মো. সোহরাব হোসেন, খলকুর রহমান, শেখ হায়দার আলী, ওয়েস আহমেদ, দেওয়ান মেহরাব রাজা প্রমুখ।
সভায় জানান হয়, ২৩ সেপ্টেম্বর দুপুরে জেএফকে এয়ারপোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের সময় বিপুল সংখ্যক নেতা-কর্মী জড়ো হয়ে কাল পতাকা প্রদর্শণ এবং ২৭ সেপ্টেম্বর অপরাহ্নে জাতিসংঘে তার ভাষণের সময় বাইরে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালনে করা হবে বলে জানানো হয়। এসব কর্মসূচির সমর্থনে আরো কয়েকটি প্রস্তুতি সভা করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি সংগ্রহ করা হচ্ছে। বিক্ষোভের সকল কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালন করার আহ্বান জানান হয় সভায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension