বাংলাদেশ

গাজীপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন। শুক্রবার (৩ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

এরই মাঝে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুই মিনিট ৩২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। পরে মিছিলটি রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়।

ভিডিওতে আরো দেখা যায়, মিছিল শেষে নাছির মোড়ল বক্তব্য দেন।

সেখানে তিনি বলেন, ‘গাজীপুরের মাটিতে আজ আপনারা উপস্থিত হয়ে আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, আপনাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, জেল-জুলুমের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা শেখ হাসিনার কর্মী। শেখ হাসিনা আসবে।

শেখ হাসিনার ভয় নেই। আমরা রাজপথ ছাড়িনি।’
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘মিছিলটি থানার সীমান্তবর্তী এলাকায় হয়েছে। এ ঘটনায় অংশগ্রহণকারীদের শনাক্তের কাজ চলছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension