ভারত

বিজ্ঞাপনে শিশু যৌন হয়রানির উপাদান, মেটাকে তলব ভারত সরকারের

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ৩ ইনস্টাগ্রামে প্রচারিত বিজ্ঞাপনে শিশু যৌন হয়রানির উপাদান থাকছে, এমন অভিযোগে উদ্বিগ্ন ভারত সরকার। তারা বিষয়টির ব্যাখ্যা দিতে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে ডেকে পাঠাচ্ছে।

ভারতের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে।
কীভাবে তাদের প্ল্যাটফর্মে এ ধরনের বিজ্ঞাপন প্রচারের অনুমতি দেওয়া হলো এবং এ ধরনের কনটেন্ট বন্ধ করতে মেটা কী ব্যবস্থা নিচ্ছে, তা মেটার কর্মকর্তাদের কাছে জানতে চাইবে সরকার।

বিবিসি এক অনুসন্ধানী প্রতিবেদনে জানায়, ইনস্টাগ্রাম ভারতে শিশু যৌন নির্যাতনের উপাদান প্রচারকারী বিজ্ঞাপন দেখাচ্ছে। বিবিসি জানায়, তারা সেখানে অত্যন্ত আপত্তিকর শিরোনামের কিছু বিজ্ঞাপন দেখেছে, যেগুলোর মধ্যে ’ধর্ষণ ভিডিও’, ‘শিশু ভিডিও’র মতো শব্দ ব্যবহার করা হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, এই বিজ্ঞাপনগুলোর লিংক যুক্ত ছিল বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলের সাথে, যেখানে মাত্র ৯৯ টাকায় এসব কনটেন্ট কেনা যাচ্ছিল।
বিবিসি বিষয়টি জানানোর ২৪ ঘণ্টা পর ইনস্টাগ্রাম দাবি করে, এসব পোস্ট তাদের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেনি। তবে পরে মেটা বিবিসিকে জানায়, তারা এই ধরনের বেশ কিছু বিজ্ঞাপন নিষ্ক্রিয় করেছে এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো স্থগিত করেছে। একই সাথে নীতি লঙ্ঘনকারী ইউআরএলগুলোও ব্লক করা হয়েছে।

ইনস্টাগ্রামের পাশাপাশি মেটা ফেসবুক ও হোয়াটসঅ্যাপেরও মালিক প্রতিষ্ঠান। চলতি সপ্তাহের শুরুর দিকে, ভারতের কেন্দ্রীয় সরকার মেটাকে হোয়াটসঅ্যাপে ফোন নাম্বারের বদলে ‘ইউজারনেম’ ব্যবহারের ফিচারটি সাময়িকভাবে স্থগিত রাখতে বলেছিল। এই ফিচারের বিষয়ে তিন দিনের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা দিতে বলা হয়েছিল মেটাকে। সরকারের নোটিশে বলা হয়েছিল, ‘ধারণা করা হচ্ছে এই ফিচারের কারণে প্রতারক চক্র সহজেই সাধারণ মানুষকে ফাঁদে ফেলতে এবং মেসেজ পাঠাতে পারবে। ফলে অনলাইন জালিয়াতি, ফিশিং, ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম এবং পরিচয় চুরির মতো অপরাধ অনেক বেড়ে যেতে পারে।


নোটিশে আরো বলা হয়, ‘তাছাড়া এই ফিচারটি ব্যবহার করে আসল ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামের সঙ্গে মিল রেখে ভুয়া ইউজারনেম তৈরি করা সম্ভব। এর ফলে সাধারণ মানুষ, সরকারি কর্তৃপক্ষ, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থাগুলোর ছদ্মবেশ ধারণ বা পরিচয় জালিয়াতি করার সুযোগ তৈরি হতে পারে।’ মেটার পাশাপাশি টেলিগ্রাম এবং সিগন্যাল অ্যাপকেও একই ধরনের নোটিশ পাঠানো হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension