
নৈশভোজে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প
এর আগেও বিভিন্ন সরকারি অনুষ্ঠান ও জনসমক্ষে ট্রাম্পকে চোখ বন্ধ করে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় দেখা গেছে
হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে বসে সাময়িকভাবে ঘুমিয়ে পড়তে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সাংবাদিকদের পুরস্কার দেয়ার সময় মঞ্চের আসনে বসে থাকা ট্রাম্পের চোখ বন্ধ হয়ে আসে এবং মাথা সামনের দিকে নুয়ে পড়ে। কয়েক মুহূর্ত পর তিনি আবার সজাগ হন।
এ সময় ট্রাম্পের এক পাশে ছিলেন হোয়াইট হাউস সংবাদদাতা সমিতির সভাপতি ওয়েইজিয়া জিয়াং এবং অন্য পাশে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ক্লান্ত দেখানো ট্রাম্পের ঘুমিয়ে পড়ার দৃশ্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নানা মন্তব্যের জন্ম দেয়।
এর আগেও বিভিন্ন সরকারি অনুষ্ঠান ও জনসমক্ষে ট্রাম্পকে চোখ বন্ধ করে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় দেখা গেছে। পুনর্নির্ধারিত এ নৈশভোজে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের কার্যক্রম নিয়ে প্রতিবেদন করা সাংবাদিকদের বিভিন্ন পুরস্কার দেয়া হয়।



