প্রবাস

ওমানে সড়ক দুর্ঘটনায় নিভে গেল তিন বাংলাদেশির প্রাণ

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের দুই যুবকসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার ওমানের স্থানীয় সময় বিকেল ৫টায় আল বিরকি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাউজানের মো. খোরশেদ আলম (২৪), রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ইয়াকুব (২৬) ও ফেনী জেলার নাছের (২৮)।

খোরশেদ আলমের আত্মীয় আরিফুল জানান, কর্মস্থল থেকে ফেরার পথে বাংলাদেশি শ্রমিকদের একটি গাড়ি আল বিরিক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই খোরশেদসহ তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আহম্মদ নামে আরেক বাংলাদেশি। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension