
ভারত
মাত্র ১০ দিনেই! পাসপোর্ট নিয়ে বড় ঘোষণা মোদী সরকারের
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ইন্টারনেট ব্যবহারকারীদের জন্যে সুখবর। এবার থেকে আর ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না পাসপোর্টের ছাড়পত্রের জন্য। অনলাইনেই মিলবে সমস্ত সুবিধা।
অনলাইনে পাসপোর্টের জন্য আবেদনের সুবিধা চালু হয়েছিল আগেই৷এবার অনলাইনে আবেদন করার মাত্র ১০ দিনের মধ্যেই মিলবে হাতে-গরম পাসপোর্ট। একইসঙ্গে কেবল আধার কার্ড থাকলেই আর আগের মতো পাসপোর্টের জন্য প্রয়োজন হবে না সমস্ত নথিপত্রের।
আধার থাকলেই অনলাইনে ফর্ম জমা দেওয়ার তিন দিনের মধ্যে মিলবে অনুমোদন ও আরও সাত দিনের মধ্যেই মিলবে আস্ত পাসপোর্ট। এদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রক সূত্রে এ কথাই জানা গিয়েছে।
একইসঙ্গে আগামী কিছু দিনের মধ্যেই দেশের সমস্ত রাজ্যে ২৫০টি পাসপোর্ট সেবা ক্যাম্প তৈরি করা হবে। এর আগে ২০১৪-তে দেশের ৬১টি পাসপোর্ট সেবা ক্যাম্পে আবেদন জমা পড়েছিল ১৬ হাজার।



