
সফিউল্লাহ আনসারী
বৃষ্টি থাকে,
থামেনা ইচ্ছের আকুলতা
শূণ্যতার প্রতিটা স্তর ভেদ করে গতি
মৃত্তিকার মায়ায় তার ঠিকানা,
সে জানতো; অজানা ছিলো
কেবল আলোর অববাহিকা!
বৃষ্টি আসে, আবারও
টুপটাপ শব্দে জড়ানো অতৃপ্ত
কান্নার জল হয়ে, ব্যাকুল মূর্ছনায়
বৃষ্টি থামে, বৃষ্টিরা থামেনা আর!



