ভারত

প্রবল বৃষ্টিতে ভারত ও নেপালের সীমান্ত অঞ্চলে বন্যা-ভূমিধস, ১৯ জনের মৃত্যু

টানা ভারি বৃষ্টি ও ঝড়ের কারণে ভারত ও নেপালের বিভিন্ন অঞ্চলে মারাত্মক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। পৃথক এসব দুর্যোগে ১৯ জন নিহত হয়েছে।

এ ছাড়া নেপালের একটি বেস ক্যাম্প তুষারধসে চাপা পড়ে নিখোঁজ রয়েছেন ১০ জন শ্রমিক। উজান থেকে নেমে আসা ঢলে দুই দেশেরই প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ভারতের উত্তর প্রদেশ রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টি ও ঝড়ে ১৫ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১১৭টি বাড়ি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রাজ্যের ৬৩টি জেলা এই দুর্যোগের কবলে পড়েছে এবং ২৪ ঘণ্টার হিসাবে স্বাভাবিকের চেয়ে প্রায় ১৯ গুণ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কেন্দ্রীয় পানি কমিশনের তথ্যমতে, গঙ্গা, কোসি ও নর্মদাসহ কয়েকটি বড় নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় সাতটি রাজ্যের ৩০টি নদী পর্যবেক্ষণ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, নেপালের বাগ্লুং জেলায় রাতে ঘুমন্ত অবস্থায় ভূমিধসে ঘর চাপা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মানাং জেলায় হিমলুং হিমালের বেস ক্যাম্পে তুষারধসের ঘটনায় ১০ জন নেপালি কর্মী নিখোঁজ রয়েছেন।

উদ্ভূত পরিস্থিতিতে দেশের ৪৯টি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে নেপাল কর্তৃপক্ষ। দেশটির রাহুগঙ্গা নদীর বন্যায় একটি ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্পের কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় পুনরুদ্ধার কাজ শুরু হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension