বাংলাদেশরাজনীতি

সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন এরশাদ

রূপসী বাংলা ঢাকা ডেস্কঃ নিয়মিত মেডিকেল চেক-আপ শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। গত ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন।

এই সফরে এরশাদের সঙ্গী ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু এমপি ও মেজর মোঃ খালেদ আখতার (অব.)।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, সাইদুর রহমান টেপা, সৈয়দ আবদুল মান্নান, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, মাসুদ পারভেজ সোহেল রানা, সুনীল শুভ রায়, এসএম ফযসল চিশতী, নাসরিন জাহার রতনা এমপি, মীর আবদুস সবুর আসুদ, এটিতাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টু। চেয়ারম্যানের উপদেষ্টা এড. রেজাউল ইসলাম ভূইয়া, মোঃ নোমান এমপি, ড. মোঃ নুরুল আজহার, লিয়াকত হোসেন খোকা প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension