আন্তর্জাতিক

‘স্বাধীন রাষ্ট্র মানে দেশের মানুষকে হত্যার স্বাধীনতা নয়’

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্কঃ স্বাধীন রাষ্ট্র মানে নিজের দেশের মানুষকে হত্যার স্বাধীনতা নয় বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। বলেছেন, মিয়ানমার তার নিজের দেশের লোকদের (রোহিঙ্গা) হত্যা করেছে।

শুক্রবার জাতিসংঘে সাধারণ পরিষদে ৭৩তম অধিবেশনের চতুর্থ দিনে ভাষণ দানকালে মিয়ানমারের সমালোচনা করতে গিয়ে একথা বলেন আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির। এসময় রোহিঙ্গা সংকটের জন্য মিয়ানমার সরকারকে সরাসরি দায়ী করেন তিনি।

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ডি-ফ্যাক্টো নেত্রী ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সমালোচনা করেন মাহাথির।

বিশ্বের প্রবীণতম এ প্রধানমন্ত্রীর অভিযোগ, শান্তিতে নোবলজয়ী সু চি রোহিঙ্গাদের ওপর চলমান সেনা বর্বরতা ঠেকাতে কোনো পদক্ষেপ নেননি। বরং এখন পুরো বিষয়টি তিনি নানাভাবে আড়াল করতে চাইছেন।

বর্তমান বিশ্বের অবস্থা শোচনীয় উল্লেখ করে ৯৩ বছর বয়সী মাহাথির বলেন, ‘বিশ্বের অবস্থা আগের চেয়ে খারাপ। অর্থনৈতিক-রাজনৈতিক ও সামাজিক অবস্থা নাজুক হয়ে পড়েছে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension