
ইতিহাস গড়া হল না, বিশ্বকাপের টিকিট হাতছাড়া ভারতের
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: জিতলে ইতিহাসের হাতছানি৷ খিড়কি দিয়ে নয়, একেবারে দরজা দিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়ে যেতে পারত ভারতের যুব দল৷
শেষ বারটা আয়োজক হিসেবে খিড়কি দিয়েই টুর্নামেন্টে প্রবেশ করতে হয়েছে৷ এতে কথাও তো কম হয়নি৷ এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল জিতলে সেই সব সমালোচনার যোগ্য জবাব দেওয়া যেত৷ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৯০ মিনিট লড়াই করলেও জয় এল না ভারতের৷ ইতিহাস গড়া হল না মেন ইন ব্লু’র৷ বিবিয়ানো ফার্ন্ডাজের দলকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল দক্ষিণ কোরিয়া৷
ম্যাচ হারলেও হতাশ করেনি বিক্রম প্রতাপ অ্যান্ড কোম্পানি৷ আন্ডারডগ হয়েও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৬৭ মিনিট পর্যন্ত তেকাঠি বাঁচিয়ে চলে ভারত৷ শেষ পর্যন্ত ৬৮মিনিটে ভারতীয় গোলরক্ষক নীরজের হাতে লেগে বল রিবাউন্ড হয়ে এলে দক্ষিণ কোরিয়ার হয়ে গোল করে যান সান বিন৷ এই একটি মাত্র গোলেই স্বপ্নভঙ্গ ভারতের৷
ম্যাচে বেশ কয়েকটি ভালো সেভ করেছেন ভারতীয় গোলরক্ষক নীরজ৷ দ্বিতীয়ার্ধে শুরুতে ৫২ মিনিটে গিবসনের জোড়ালো শট কোরিয়া গোলরক্ষক কোনওরকমে আটকে না দিলে স্কোরলাইন অন্য কিছু হতেই পারত৷ ম্যাচ হারলেও ভারতীয় ফুটবলের উজ্জ্বল ভবিষ্যতের কথা জানান দিয়ে গেল যুবদল৷
We tried our best to score. I'm happy with the team's performance: India coach @23ibiano at the post-match press conference.#AFCU16 #KORvIND #IndianFootball #BackTheBlue #StarsOfTomorrow pic.twitter.com/L0cbH3Y7r6
— Indian Football (@IndianFootball) October 1, 2018
"Really proud of my boys! We have showed that we are not in the #AFCU16 quarters by fluke," says coach @23ibiano after India's narrow defeat to Korea Republic. #KORvIND #IndianFootball #BackTheBlue #StarsOfTomorrow pic.twitter.com/1FZ8HkRyeG
— Indian Football (@IndianFootball) October 1, 2018



