ভারত

‘মোদী যেখানেই যান,হিংসা ছড়ান’: রাহুল গান্ধী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ‘মোদী যেখানেই যান,হিংসা ছড়ান’,গান্ধীজীর ১৪৯তম জন্মবার্ষিকীতে এভাবেই নরেন্দ্র মোদীকে দুষলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাফায়েল ইস্যুকে তুলে ধরে তিনি বলেন, ‘‘মোদী হিন্দুস্তান এরোনাটিক্স লিমিটেডের কাছ থেকে রাফায়েল কন্ট্রাক্টটি তার বন্ধু অনিল আম্বানিকে দেন। মোদীর ফ্রান্স সফরের সময় সঙ্গে ছিলেন অনিল আম্বানি। রাফায়েল চুক্তি থেকে প্রায় ৩০ হাজার কোটি টাকা লাভ করেছেন আম্বানি৷’’

এর পাশাপাশি তিনি বলেন, ‘‘মোদী তাঁর ধনী বন্ধুর জন্য ৩ লক্ষ ২০ হাজার কোটি টাকার ঋণের আবেদনের জন্যও লিখতে পারেন কিন্তু দরিদ্র কৃষকদের ঋণ মকুব করতে পারেননা। ২০১৯ এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এভাবেই এদিনের পদযাত্রা থেকে বিষোদগার করেন রাহুল গান্ধী।’’

নোটবন্দী’র ইস্যুকে তুলে ধরে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির দাবি, ‘‘নরেন্দ্র মোদী ধনীব্যক্তিদের কালো টাকা সাদা করার সুযোগ করে দিয়েছিলেন।’’ কৃষকদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন ‘মোদী সরকারের আমলে বীজ এবং শস্যের দাম মারাত্বক হারে কমেছে৷’’

মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে রাহুল বলেন, ‘‘স্বাধীনতা দিবসের ভাষণে নরেন্দ্র মোদী যখন বলেন, ২০১৪র আগে দেশ ‘বস্তুত ঘুমন্ত’ (virtually dorment) ছিল,তখন তিনি শুধুমাত্র মহাত্মা গান্ধীকেই অপমান করেননি,সমগ্র দেশবাসীকে তিনি অপমান করেছিলেন।’’

মঙ্গলবার ওয়াঘা সীমান্তে সংগ্রাহকের দফতরের কাছে গান্ধীমূর্তিতে মাল্যদান করার পর কংগ্রেস নেতা জোতিরাদিত্য সিন্দিয়ার সঙ্গে একটি পদযাত্রায় যোগ দেন রাহুল গান্ধী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension