ভারত

দিল্লি-মালদহ ফরাক্কা এক্সপ্রেস লাইনচ্যূত, মৃত ৭

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: উত্তর প্রদেশের রায়বেরিলিতে লাইচ্যূত দিল্লি মালদহ নিউ ফারাক্কা এক্সপ্রেস৷ রায়বেরিলির হলচক্রপুরের কাছে ভোররাতে ইঞ্জিন সহ আটটি কামরা লাইনচ্যূত হয়ে যায়৷ ছয় জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃতদের মধ্যে চারজন এরাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা৷

ট্রেনটি রায়বেরিলি থেকে ফারাক্কায় আসছিল৷ তার মাঝেই ট্রেন লাইচ্যূত হয়ে বিপত্তি৷ দুর্ঘটনায় আহত প্রায় ৪৫ জন৷ এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক৷ রেলের তরফে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে৷

দুর্ধটনার পিছনে নাশকতা থাকতে পারে বলে আসঙ্কা৷ অ্যান্টি টেররিস্ট স্কোয়াড ঘটনাস্থলে যেতে পারে বলে সূত্রের খবর৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension