প্রবাস

তারেকের সর্বোচ্চ সাজা চায় ফ্রান্স আ.লীগ

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহম্মেদ সেলিম ও সাধারণ সম্পাদক  মহসিন উদ্দিন খান লিটন এক যৌথ বিবৃতিতে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই রায়কে সাধুবাদ জানাই। কিন্তু একটি সরকারের সর্বময় ক্ষমতার অধিকারীরা যখন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একটি বিরোধী দলকে নেতৃত্ব শূন্য করার লক্ষ্যে ২৪টি তাজা প্রাণ হত্যা করে এবং পাঁচ শতাধিকেরও বেশি মানুষকে হতাহত করে এমন ঘটনা পৃথিবীতে নজিরবিহীন। তৎকালীন সরকার প্রধান ও তার দোসররা এর থেকে দায় মুক্তি পেতে পারে না। তাই তদানীন্তন সরকার প্রধান খালেদা জিয়াকেও অন্তর্ভুক্ত করে বিচারের আওতায় নিয়ে আসা উচিত।

আমরা এই হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড খালেদা জিয়া পুত্র তারেক রহমানের সর্বোচ্চ শাস্তির আশাবাদী ছিলাম। তারপর ও দীর্ঘ ১৪ বছর পর এই রায় জাতিকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিল। কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং বাংলাদেশের বিচার বিভাগ যে শত ভাগ স্বাধীন তা আবারও প্রমাণিত হল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension