
প্রধান খবরভারত
ছত্তিশগড়ে দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যু
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৯ জনের৷ রবিবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রাজনন্দগাঁওতে৷ মৃতরা সকলে একই পরিবারের সদস্য৷ এই ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হয়েছে৷
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, তারা সকলে গাড়ি করে ডোংগারগড় থেকে ভিলাইয়ে ফিরছিল৷ ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন সকলে৷ ছবিতে দেখা গিয়েছে, গাড়িটি একেবারে দুমড়ে মুসড়ে গিয়েছে৷
#Chhattisgarh: 9 members of a family who were returning to Bhilai from Dongargarh, killed in a road accident in Rajnandgaon, 3 people injured. pic.twitter.com/1OMx2Yb7zv
— ANI (@ANI) October 14, 2018



