ভারত

পরে বিবৃতি দেবেন, দেশে ফিরে বললেন এম জে আকবর

রূপসী বাংলা কলকাতা ডেস্ক:

আকবরের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে সরকার ব্যাখ্যা  চাইতে পারে তাঁর কাছে। একই সঙ্গে  তিনি মন্ত্রী হিসেবে কাজ  চালিয়ে  যাবেন কি না সেই সিদ্ধান্তও হবে দলীয় স্তরে। দেশ জুড়ে চলতে থাকা MeToo আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে বিভিন্ন ক্ষেত্রে। প্রতিষ্ঠিত ব্যক্তিদের নামে উঠে আসছে যৌন হেনস্থার পুরানো সব অভিযোগ। সেই তালিকাতে যুক্ত হয় আকবরের নাম। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার আগে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন তিনি।৮ অক্টোবর সাংবাদিক প্রিয়া রামানি টুইটের মাধ্যমে আকবরের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ প্রকাশ্যে আসার সময় দেশের বাইরে ছিলেন মন্ত্রী। তাই এ ব্যাপারে তাঁর বক্তব্য জানা যায়নি। এদিকে তাঁর পদত্যাগ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভায় এখন দুটি মত ঘোরাফেরা করছে। কেউ কেউ তাঁর পদত্যাগ চাইলেও একাংশ বলছে যেহেতু এখনও নিয়ম মাফিক অভিযোগ দায়ের হয়নি তাই এমন কিছু হওয়া উচিত নয়।এ পর্যন্ত বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগকারীর পক্ষে সওয়াল করেছেন। স্মৃতি ইরানি বলেছেন, যাঁরা অভিযোগ করেছেন তাঁদের লজ্জিত হওয়ার কোনও কারণ নেই। কেন্দ্রীয় মন্ত্রী রামপ্রসাদ অটওয়ালে বলেন, এম জে আকবরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁর পদত্যাগ করা উচিত। শিশু ও নারী কল্যাণ মন্ত্রী মানেকা গান্ধিও অভিযোগের ভিত্তিতে তদন্ত চেয়েছেন। শুধু তাই নয়, MeToo-র অভিযোগ শুনতে চার অবসর প্রাপ্ত বিচারপতিকে দিয়ে কমিটি তৈরির কথাও বলেছেন মানেকা। অন্যদিকে, যৌন হেনস্থার অভিযোগ ওঠায় আকবরের পদত্যাগের দাবিতে সরব বিরোধী দলগুলি। কংগ্রেস, CPI(M) আকবরের পদত্যাগ চেয়েছে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension