প্রধান খবরযুক্তরাষ্ট্র

আরো অনেককে গোপনে হত্যা করিয়েছেন পুতিন, দাবি ট্রাম্পের

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল হত্যাকাণ্ডে রাশিয়ার হাত রয়েছে। স্ক্রিপাল ছাড়া আরও অনেক রহস্যজনক হত্যাকাণ্ডের পিছনেও পুতিনের হাত রয়েছে।

রোববার আমেরিকার সংবাদমাধ্যম সিবিএস-এ একটি সাক্ষাৎকার দেন ট্রাম্প। সেই অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের উত্তরে ওই সমস্ত হত্যার পিছনে সরাসরি পুতিন জড়িত বলে দাবি করেন তিনি।

রাশিয়ায় ব্রিটেনের হয়ে কাজ করা প্রাক্তন গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়েকে রুশ নার্ভ এজেন্ট ‘নোভিচক’ দিয়ে মারার চক্রান্তের ঘটনায় সরাসরি রাশিয়ার হাত রয়েছে, এমন অভিযোগে বর্তমানে তোলপাড় বিশ্ব। শুধু স্ক্রিপাল নয়, পুতিনের অনেক সমালোচকেরই রহস্যজনক মৃত্যু ঘটেছে। ওই সাংবাদিক এ সমস্ত রহস্যজনক মৃত্যু প্রসঙ্গেই প্রশ্নটা করেছিলেন।

সাংবাদিক লেসলি ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, হত্যাকাণ্ডে ভ্লাদিমির পুতিন জড়িত কি না। তার উত্তরে ট্রাম্প বলেন, ‘সম্ভবত তাই। তবে এই ঘটনা আমাদের দেশে ঘটেনি।’ তারপর সাংবাদিক বলেন, ‘কিন্তু এটা করা উচিত হয়নি।’ ট্রাম্পও তার সঙ্গে একমত হন। জানান, রাশিয়ার এ রকম নির্দেশ দেওয়াই উচিত হয়নি।

এরপর ২০১৬ আমেরিকার প্রেসিডেন্টিয়াল নির্বাচন এবং তাতে পুতিনের প্রভাব খাটানোর বিষয়টিও সামনে আনেন। এ ক্ষেত্রেও ট্রাম্প সায় দেন। পাশাপাশি তিনি এও জানান, শুধু রাশিয়াই নয়, তার বিশ্বাস চীনও এতে প্রভাব খাটিয়েছে। কিন্তু চীনের হস্তক্ষেপের কোনও প্রমাণ দিতে পারেননি ট্রাম্প।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension