বাংলাদেশ

এম এ জি ওসমানীর ৩৪ তম মৃত্যুবারষিকী

সিলেট প্রতিনিধি:জাতীয় জাতীয় জনতা পার্টির প্রতিষ্টাতা মুক্তিযুদ্ধের সরবাধিনায়ক বংগবীর এম এ জি ওসমানীর ৩৪ তম মৃত্যুবারষিকীতে জাতীয় জনতা পারটির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম খানের নেতৃত্বে দলের নেতা করমীরা ওসমানীর মাজার জিয়ারত মিলাদ মাহফিল ও দোয়া অনুষটিত হয়।

মহান মুক্তিযুদ্ধের সর্বাধীনায়ক বঙ্গবীর এমএজি ওসমানীর ৩৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ওসমানী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১৬ ফেব্রুয়ারী শুক্রবার দুপুর ১২টায় সিলেট রেলস্টেশনের সামনে এতিম ও সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে এক কাঙালী ভোজ এর আয়োজন করা হয়। এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সংগঠনের উপদেষ্টা মোঃ উছমান আলী চেয়ারম্যন।

ওসমানী স্মৃতি পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান লায়েক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাসের পরিচালনায় সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন বাংলা টিভি’র সিলেট বিভাগী ব্যুরো চীফ আবু তালেব মুরাদ। বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা আহবায়ক এস এম পলাশ। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক কিরন দেবনাথ, উপ দপ্তর সম্পাদক জসিম হোসেন, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ। প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান উছমান আলী বলেন, মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর এম.এ.জি ওসমানী যে অবদান রেখেছেন জাতি চিরদিন স্মরণ করবে। বাংলাদেশের ইতিহাস লিখতে হলে ওসমানীকে বাদ দিয়ে লিখা যাবে না। তিনি মহান মুক্তিযুদ্ধের সর্বাধীনায়ক বঙ্গবীর এমএজি ওসমানীর জন্ম ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালনের জন্য সরকারের কাছে জোর দাবী জানান।

পরে দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension