ভারত

যৌন হেনস্তার অভিযোগে পদত্যাগ করলেন এম জে আকবর

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: মি টু আন্দোলনে অন্যতম অভিযুক্ত বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী এম জে আকবর পদত্যাগ করলেন৷ কারণ জানিয়ে ট্যুইট করেছেন তিনি৷ লিখেছেন, আইনি লড়াই চালাতে চান৷ আইনের পথেই সুবিচার চান তিনি৷ তাই পদত্যাগের সিদ্ধান্ত৷ প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে তাঁকে দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷

ভারতে যখন জোর কদমে শুরু হয়েছে মি টু আন্দোলন তখন তার আঁচ এসে পড়ে মোদীর মন্ত্রিসভায়৷ সাংবাদিক থেকে রাজনীতিতে আসা বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে ওঠে যৌন হেনস্তার অভিযোগ৷ ১৯৯৪ সালে সাংবাদিক থাকাকালীন মুম্বইয়ের একটি হোটেলে এক মহিলার ইন্টারভিউ নেওয়ার সময় তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ৷ সেই ঘটনা প্রকাশ্যে আসার পরই আরও মহিলা সাংবাদিকরা আকবরের বিরুদ্ধে সোচ্চার হন৷

প্রথমে এই অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে চাইছিলেন না দ্য এশিয়ান এজ পত্রিকার প্রাক্তন সম্পাদক৷ অভিযোগকারী মহিলা সাংবাদিক প্রিয়া রামানির বিরুদ্ধে মানহানির মামলাও করেন৷ উড়িয়ে দিয়েছিলেন ইস্তফার জল্পনা৷ কিন্তু এই পরিস্থিতিতে আকবরকে পদ থেকে সরানোর প্রবল চাপ তৈরি হয় বিজেপির অন্দরে৷ সেই সঙ্গে বিরোধী দলগুলির চাপ তো ছিলই৷ আর উৎসবের মরশুম শেষ হলেই সামনেই একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন৷ তার আগে আকবরকে দায়িত্ব থেকে সরিয়ে সরকার জনমানসে একটি সুস্পষ্ট বার্তা দিতে চাইলেন৷ সেটি হল যৌন হেনস্তার বিষয়ে সরকার কড়া৷ কারোর ক্ষেত্রে কোনও আপস করা হবে না৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension