আঞ্চলিক

কোটালীপাড়ায় জ্ঞানের আলো পাঠাগারের কৃতিশিক্ষার্থী সংবর্ধনা।

রূপসী বাংলা কোটালীপাড়া প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জ্ঞানের আলো পাঠাগারের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৯জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী এসব শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, বই ও ফুল দিয়ে সংবর্ধিত করেন।

জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান, সরকারি বঙ্গবন্ধু কলেজের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু বক্তব্য রাখেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension