প্রধান খবরভারত

‘কংগ্রেসের বিরুদ্ধে শুরু হতে পারে #MeToo’

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: #MeToo নিয়ে আন্দোলনের জেরে উত্তাল হয়েছিল সমগ্র বিশ্ব। ভারত যার ব্যতিক্রম ছিল না। সেই আন্দোলনের রেশ এখনও কাটেনি।

এই #MeToo নিয়ে এবার শুরু হয়ে গেল রাজনৈতিক আক্রমণ। সরাসরি রাজনৈতিক আক্রমণের জন্য #MeToo-কে হাতিয়ার করলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

শনিবার দলীয় কর্মসূচী উপলক্ষে হায়দরাবাদে গিয়েছিলেন রাজনাথ সিং। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। একই সঙ্গে কংগ্রেস সহ বিরোধীদের জোট গঠনকেও কটাক্ষ করেছেন রাজনাথ।

কংগ্রেসের সঙ্গে জোট করলে খুব বেশি দূর যাওয়া যায় না বলে দাবি করেছেন মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায়, “যারা কংগ্রেসের সঙ্গে জোট করেছে তারাই পরে হারিয়ে গিয়েছে। পৃথিবীর কোনও শক্তিই তাদের আর বাঁচাতে পারেনি।”

এই প্রসঙ্গের উল্লেখ করেই #MeToo আন্দোলনের প্রসঙ্গ টেনে এনেছেন রাজনাথ। যেখানে ভারতের জাতীয় কংগ্রেস সহ ইউপিএ জোট শরিক সকল রাজনৈতিক দলগুলিকে সাবধান করেছেন তিনি। তাঁর কথায়, “এমন যেন না হয় যে সবাই প্রথমে জোট করল। পরে কংগ্রেস ধোঁকা দিয়ে দিল। তাহলে কিন্তু বাধ্য হয়েই সবাইকে #MeToo আন্দোলনে নামতে হবে।”

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension