বিনোদন

সুস্মিতার জীবনে নতুন এই পুরুষ কে জানেন?

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: তাজমহল৷ এমন এক ইমারত যা সাহজাহান-মুমতাজের প্রেমকাহিনির সাক্ষী৷ এই একই ইমারত আবারও একটি প্রেমকাহিনির সাক্ষী রইল৷ ইতিহাসের পাতা থেকে সোজা চলে যেতে হবে টিনসেলের দুনিয়ায়৷ মিস ইউনিভার্সের জীবনে নতুন মানুষের আগমন৷ সেই প্রমাণ দিল তাজমহল৷

তাজমহলের সামনে বসে সুস্মিতা সেন৷ পাশে তাঁর বন্ধুবান্ধব, টিম এবং একজন বিশেষ মানুষ৷ যাঁকে নিয়ে সুস্মিতার নাম জড়িয়েছে সম্প্রতি৷ রোহমান শল৷ পেশায় তিনি একজন মডেল৷ নয়ডায় থাকেন তিনি৷ মুম্বইতে মডেলিং শিখতে এসেছিলেন৷ মুম্বইয়ের একটি ফ্যাশন ইভেন্টে দেখা হয় তাঁদের৷ সূত্রের খবর, তারপর থেকেই শুরু হয় সুস্মিতা এবং রোহমানের প্রেম৷

সম্প্রতি আগ্রায় একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন নতুন কাপেল৷ সেইখানেই একর পর এক ফোটোসেশন করে গিয়েছেন তাঁরা৷ ছবি আপলোড করে সুস্মিতা ক্যাপশনে লিখেছেন, “লাভাঅফ মাই লাইফ৷” এর থেকেই সকলের সন্দেহ সত্যিতে পরিণত হয়েছে যে রোহমানকেই ডেট করছেন সুস্মিতা৷

জানা গিয়েছে, রোহমান ধীরে ধীরে সুস্মিতার বাড়ির সদস্য হয়ে উঠেছেন৷ তাঁর বাড়িত নিয়মিত যাতয়াত করেন তিনি৷ সুস্মিতার দুই মেয়ে আলিশা এবং রেনের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়েছে রোহমানের৷ আজকাল প্রায়ই এয়ারপোর্ট, রেস্টুরেন্টে একসঙ্গে দেখা যায় তাঁদের৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension