বিনোদন

পাঁচ মাস পর পর্দায় ফিরছেন শাকিব-বুবলী

রূপসী বাংলা ডেস্ক:‘বসিগিরি’ ছবির মাধ্যমে ২০১৬ সালে প্রথম জুটি বাঁধেন সুপারস্টার শাকিব খান চিত্রনায়িকা বুবলী। এই ছবি দিয়েই ঢালিউডে আত্মপ্রকাশ করেন বুবলী। একই সময়ে তারা জুটি বেঁধে অভিনয় করেন ‘শুটার’ ছবিতেও। ছবি দুটি মুক্তিও পায় একই তারিখে। শুরুতেই বাজিমাত করে শাকিব-বুবলী জুটি। ছবিগুলো দারুণ সাফল্য পায়।

এরপর গত বছর তারা জুটি বেঁধে অভিনয় করেন ‘রংবাজ’ ও ‘অহংকার’ ছবি দুটোতে। সেগুলোও পায় সাফল্য। ফলে দর্শক মহল কিংবা ইন্ডাস্ট্রিতে বেশ শক্ত অবস্থান তৈরি হয় এই জুটির। এরই সুবাদে অনেক দিন ধরে শাকিব-বুবলীর নতুন ছবির জন্য অপেক্ষা করছিলেন দর্শক। সেই অপেক্ষার অবসান হতে চলেছে আগামী মার্চে। কারণ মার্চের ২৩ তারিখে মুক্তি পেতে চলেছে তাদের নতুন ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’।

ছবিটির মুক্তির বিষয় জানিয়েছেন নির্মাতা উত্তম আকাশ। তিনি জানিয়েছেন, এরই মধ্যে সিংহভাগ দৃশ্য ও তিনটি গানের শুটিং শেষ। চলতি মাসের মধ্যেই বাকি শুটিং সম্পন্ন করা হবে। এর পরপরই ডাবিং সেরে জমা দেয়া হবে সেন্সরে এবং ছাড়পত্র নিয়েই প্রেক্ষাগৃহে আসবে ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’।

সম্প্রতি প্রকাশ হয়েছে ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবির ফার্স্ট লুক। চমকপ্রদ লুকটি দারুণ আলোচিত হয়। এর আগে ছবিটির গানের শুটিং চলাকালীন একাধিক স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ ফাঁস হয়। সেগুলো নিয়েও ব্যাপক আলোচনা হয়। ফলে দর্শকের আগ্রহের তালিকায় শাকিব-বুবলী জুটির এই ছবি প্রথম দিকেই রয়েছে।

উল্লেখ্য, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। একই প্রতিষ্ঠানের ব্যানারে শাকিব খান আরও পাঁচটি ছবি করছেন বলে জানা যায়।

bd-journal

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension