যুক্তরাষ্ট্র

ভারতে সফরে’র কোনও আমন্ত্রণ পত্র পাননি ট্রাম্প

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর নিয়ে জলঘোলা শুরু হয়েছে৷ সরকারি সূত্রে জানান হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সফরের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তবে তাঁর কাছে কোনও আনুষ্ঠানিক বা লিখিত আমন্ত্রণ পাঠানো হয়নি।

ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন প্রধান অতিথি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের এদেশে আসার কথা জানা হওয়ার দুদিন পরেই হোয়াইট হাউসের মুখপাত্র জানান ট্রাম্প মোদীর এই আমন্ত্রণে সম্মানিত৷ কিন্তু তিনি তাঁর কিছু পূর্ব নির্ধারিত অনুষ্ঠানের কারণে আসতে পারবেন না৷

এক সূত্র মারফত জানানো হয়, “হোয়াইট হাউসের তরফে US প্রেসিডেন্ট ট্রাম্পের ভারতে যাওয়া নিয়ে বিবৃতি মিলেছে৷ এটি মনে করা যেতে পারে ২০১৭ সালের জুনে প্রধানমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্রের সফরকালে রাষ্ট্রপতি ট্রাম্পকে তিনি ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন৷ প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি ট্রাম্পকে তাঁর সুবিধা অনুযায়ী যেতে বলেন৷ “

সূত্রটি এও জানায়, “কোনও আনুষ্ঠানিক বা লিখিত আমন্ত্রণ জানানো হয়নি৷ কারণ এটি কোনও আনুষ্ঠানিক আমন্ত্রণের আগে দুই দেশের সৌজন্যমূলক বার্তালাপ৷”

সূত্র জানায় উচ্চ-স্তরের আদানপ্রদানে গুরুত্বপূর্ণ উপাদান গুলি হল ভারত-মার্কিন দুই দেশের কৌশলগত সম্পর্ক ও অংশীদারিত্ব৷ এবং দুতরফই একে অপরের সঙ্গে পারস্পরিক সুবিধা অনুযায়ী ও তারিখ অনুযায়ী সফরের উপলক্ষের জন্য একে অপরের সঙ্গে জড়িত থাকে৷

মোদী গত বছরে ওয়াশিংটনে গিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে কথার ফাঁকে দ্বিপক্ষীয় সফরের কথা বলেন৷ তাঁদের দুজনের ৩০শে নভেম্বর ও ১লা ডিসেম্বর আর্জেন্টিনায় জি-২০ সামিটে অংশ নেওয়ার কথা৷ সেখানেই দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে দুই প্রধানের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে৷ প্রতি বছরই ভারত প্রজাতন্ত্র দিবস পালনে অংশ নিতে বিশ্বের প্রধানদের আমনন্ত্রণ জানায়৷

২০০৫ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রধান অতিথি হিসেবে ভারতে প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠান পালনে অংশ নিতে আসেন৷ চলতি বছর ১০ টি ASEAN দেশের প্রধানরা প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে অংশ নিতে আসেন৷

২০১৬ এ ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঙ্কোইস হোল্যান্ডে প্যারেডের চিফ গেস্ট ছিলেন এবং ২০১৪এ জাপানের প্রেসিডেন্ট সিনজো অ্যাবে ছিলেন প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি৷ দেশের প্রজাতন্ত্র দিবসে এর আগে প্রধান অতিথি হিসেবে এসেছেন নিকোলাস কেজ, ভ্লাদিমির পুতিন, নেলসন ম্যান্ডেলা, জন মেজর, মহম্মদ খাতামি ও জ্যাকোয়েস চিরাক৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension