প্রধান খবরযুক্তরাষ্ট্রসম্পাদকীয়

একইরকম পুরনো মানুষ দেখতে দেখতে মানুষজন ক্লান্ত: জেসিকা র‍্যামোস

ইকবাল বাহার রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে শত শত কংগ্রেসনাল, স্টেট আর লোকাল প্রাইমারিরা সমন্বিত হবে, সিদ্ধান্ত জানাবে ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেতে পারে কিনা কিংবা রিপাবলিকানরা বিধানসভা ধরে রাখতে পারবে কিনা সেটা নির্ধারণ করবে ৬ নভেম্বরের অর্থাৎ আজকের সাধারণ নির্বাচন।

সিনেট মধ্যবর্তী নির্বাচনে, ডেমোক্রেটদেরা কমপক্ষে দুটা নতুন আসনে জিততে পারলে তারা তাদের কক্ষর নিয়ন্ত্রণ ফিরে পেতে পারে।। এবারের মধ্যবর্তী নির্বাচনে বেশিরভাগ আসন বর্তমানে ডেমোক্রেটদের হাতেই রয়েছে।

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে সাধারণত তেমন একটা উত্তাপ চোখে পড়ে না। ভোটের হারও হয় কম। পরিবর্তন হয় না প্রেসিডেন্ট পদেও। প্রভাব পড়ে কেবল কংগ্রেসের দুই কক্ষে। তবে এবার অবস্থা পুরোপুরি ভিন্ন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্য এবং পদক্ষেপ রাজনীতিকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে, এবারের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরেও বাড়তি উত্তেজনা ছড়াচ্ছে।

নিউ ইয়র্ক রাজ্যর কুইন্স ভিত্তিক এলাকা ডিস্ট্রিক্ট ১৩ থেকে ডেমোক্রেটদের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেসিকা র‍্যামোস। ডিস্ট্রক্ট ১৩ এলাকাটি কুইন্সসহ করোনার আশপাশের এলাকা ইস্ট এল্মহার্স্ট, এল্মহার্স্ট, জ্যাকসন হাইটস এবং উডসাইড নিয়ে গঠিত।

জেসিকা র‍্যামোস নিউ ইয়র্কের তেরোতম স্টেট ডিস্ট্রিক্ট সিনেটের প্রতিনিধিত্বকারী, ২০১০ সাল থেকে সিনেটর পদে থাকা হোজে পেরালাকে গেল সেপ্টেম্বরের প্রাইমারি নির্বাচনে পরাজিত করেছিলেন।

জেসিকা র‍্যামোস জানেন তার ডিস্ট্রিক্ট পরিবর্তন চায়। এবং সে পরিবর্তনের জন্যেই এখন তার ডিস্ট্রিক্টের মানুষদের ভোট প্রয়োজন। এই প্রসঙ্গে জেসিকা বলছিলেন, ‘আমরা বলেছিলাম মানুষ সত্যিই পরিবর্তন চায়। আমরা সঠিক বলেছিলাম।কেননা এই পরিবর্তনটা খুব উৎসাহব্যঞ্জক এবং খুবই কাঙ্ক্ষীত। একইরকম পুরনো মানুষ দেখতে দেখতে লোকজন ক্লান্ত।’

এল্মহার্স্টে জন্ম নেওয়া, অস্টোরিয়াতে বেড়ে ওঠা, কুইন্স পাবলিক স্কুলে লেখাপড়া করা জেসিকা র‍্যামোস নিজের সম্পর্কে বললেন, ‘আমি একজন মা। আমি একজন ভাড়াটে। আমিও বাসে ট্রেনে দাঁড়িয়ে যাত্রা করি। আমি অভিবাসীদেরই মেয়ে। আমি নারী। আমিই ‘কুইন্স’। আমি একজন প্রকৃত ডেমোক্রেট, এবং ভোটে আমি আমার দলের সঙ্গেই যাব।’

এইভাবে অকপটে বলতে পারাটাই  ল্যাটিনো মিডিয়ার পরিচালক

জেসিকা র‍্যামোসকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে গেছে।

রামোস তার জীবনের অধিকাংশ সময় নিউ ইয়র্ক শহরটার জন্যে কাজ করেছেন। পরিবেশিত ছিলেন, কিন্তু অ্যালবেনির প্রগতিশীল প্রশাসনে কাজ করার অভিজ্ঞতা জেসিকাকে শিখিয়েছে অনেককিছু। যেমন স্কুলের তহবিল, বাড়িভাড়া সংস্কার, এমটিএ সংশোধন ইত্যাদি। এবং সেই সঙ্গে জেনে ফেললেন তার বাচ্চাদের স্কুলটি ২ মিলিয়ন ডলারের পেয়েছিল।

‘তখন আমি আবিষ্কার করলাম আমার রাজ্য সিনেটর স্কুল তহবিলের জন্য ভোট দেওয়ার কথাটা উল্লেখই করেন নি। তিনি আমার বাচ্চাদের দেখেন নি। এই ব্যাপারটা আমাকে রাগিয়ে তোলে।’

জেসিকা রামোস নিউইয়র্কের গোলাপি ঢেউয়ের অংশ। অনেক নারীদের একজন। গোলাপি নারীর নারীর রঙ। পুরো আমেরিকা জুড়ে নারী জাগরণের যে ঢেউ বইছে, তার অন্যতম অংশ। নারীর জাগরণ, নারীর এই বুদ্ধিবৃত্তিক উত্থান স্থানীয় আমেরিকান নারীদেরকে রাজনীতিতে উৎসাহিত করছে এবং রাজনৈতিক ব্যবস্থায় ভূমিকা রাখতে এগিয়ে আসছে।

জেসিকা রমোস বলছিলেন,  তারা সবসময়ই এমন মানুষ নির্বাচিত করেছেন যারা ব্যবস্থাকে আরও উন্নত করতে পারবেন। তারপর তাদের ব্যবস্থাকে নির্বাচিত করতে চেয়ে নির্বাচন করেছেন।কিন্তু এখনও নারীদের জন্য, গোলাপি রঙের মানুষের জন্য কিন্তু ব্যবস্থাটি আসলেই কাজ করে নি। তারা বুঝতে পারেন এটা তাদের কাঙ্ক্ষীত ব্যবস্থা ছিল না যেটা উন্নতির পরিকল্পনা করা হয়েছিল। ফলে এটা সেখানে যাওয়ার জন্যে একটা বিশাল সুযোগ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension