
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ চলছে
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন কংগ্রেসের ক্ষমতার ভারসাম্য নির্ধারণের এবং ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎ ক্ষমতার আকার নির্ধারণের জন্য স্থানিয় সময় ৬ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ।এই নির্বাচনে প্রথম ভোটগ্রহণ শুরু হয়েছে পূর্ব উপকূল রাজ্য,মেইন, নিউহ্যামশায়ার, নিউ জার্সি, নিউইয়র্ক এবং ভার্জিনিয়া ।

নিউইয়র্কে সকাল ৯টায় ভোট গ্রহন শুরু হয় । সিটির বাংলাদেশী অধ্যুষিত অঞ্চল জ্যামাইকা,জ্যাকসন হাইটস,ব্রুকলীন,ওজনপার্ক ও ব্রঙ্কসের বিভিন্ন ভোট কেন্দ্রে প্রবাসী বাংলাদেশীরা ভোট প্রদান করেন ।

প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন বিরোধী নানা কর্মসূচীর কারনে বাংলাদেশীরা তার কঠোর সমালোচনা করেন । তারা তাদের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের অ- আমেরিকান কর্মকান্ডের জবাব ব্যালটের মাধ্যমে দিবেন বলে জানান।

নির্বাচনে ৩৬টি সিনেট এবং ৪৩৫টি প্রতিনিধি পরিষদের আসনে ভোট গ্রহণ হচ্ছে। সবশেষ পূর্বাভাষে বলা হয়েছে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারাতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

এদিকে বাংলাদেশী অধুষ্যিত জ্যাকসন হাইটস এলাকায় ডেমোক্রেট পার্টির এসেম্বলীওম্যান পদে লড়ছেন ক্যাটলিনা ক্রুজ ।

রূপসী বাংলার সাথে তার প্রতিক্রিয়া বলেন জয় সুনিশ্চিত এবং তিনি বিজয়ী হলে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করবেন

২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের জয়লাভের করার পর এটিই হচ্ছে প্রথম গণভোট রিপাবলিকান এবং এর কঠোর নীতির বিরুদ্ধে। আবার বলা হচ্ছে এটি ডেমোক্র্যাটদের জন্যে একটি পরীক্ষাও।



