প্রধান খবরভারত

কেদারনাথ পরিদর্শণে প্রধানমন্ত্রী, দিলেন দিওয়ালির শুভেচ্ছা

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আলোর উৎসব দিওয়ালি৷ এইআলো প্রত্যেকের জীবনে সমৃদ্ধি আনুক৷ শুভেচ্ছায় জানালেন প্রধানমন্ত্রী৷

দিওয়ালিতে কেদারনাথে যান প্রধানমন্ত্রী মোদী৷ বুধবার সকাল এগারোটা নাগাদ সেখানে পৌঁছন তিনি৷ হিমালয়ের কোলে পবিত্র কেদার মন্দিরে পুজো দেন বিজেপির ‘পোস্টার বয়’৷ গতবার কোদারপুরি সংস্কারের কাজের সূচনা করেন প্রধানমন্ত্রী৷ এদিন কেদারপুরি পুননির্মাণের কাজও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী৷

গত কয়েকদিন তুষারপাত হয়কেদারে৷ তুলনায় এদিনআবহাওয়া অনেকটাই মনোরম৷ তাপমাত্রা ছিল হিমাঙ্কের এক ডিগ্রি নীচে৷ সেই পরিবেশেই এদিন বেশ কয়েকজন পূণ্যার্থীর সঙ্গে সেলফি তোলেন প্রধানমন্ত্রী৷ কথা বলেন অনকের সঙ্গে৷ প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে তারাও উচ্ছ্বসিত৷

২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর দিওয়ালির সময়টা তিনি সাধারণত রাজধানীর বাইরেই কাটিয়ে এসেছেন৷ গত কয়েকবছর ধরে দেখা গিয়েছে দিওয়ালির শুভেচ্ছা বার্তা নিয়ে সোজা চলে গিয়েছেন জম্মু কাশ্মীর, হিমাচল বা অমৃতসরে৷ এই চারবছর জওয়ান বা সীমান্ত রক্ষকদের সঙ্গে খোশমেজাজে দিওয়ালি পালন করেছেন মোদী৷

যেমন ক্ষমতায় আসার পর সেই বছর সিয়াচেন গিয়ে তাক লাগিয়ে দেন৷ বিশ্বের সর্বোচ্চ রণক্ষেত্রে মিষ্টি দিয়ে জওয়ানদের দিওয়ালির শুভেচ্ছা জানান৷ এছাড়া, গতবছর জম্মু কাশ্মীরের বান্দিপোরার গুরেজ যান মোদী৷ সেখানে বিএসএফ জওয়ানদের সঙ্গে আলোর উৎসবে মেতে ওঠেন৷ তার পরের দিন বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে কেদারনাথ যান৷

২০১৬ সালে মোদী দিওয়ালি কাটান ভারত-তিব্বত সীমান্তে৷ হিমাচল প্রদেশের কিন্নোরে ভারতীয় জওয়ান ও ডোগরা স্কাউটকে দিওয়ালির শুভেচ্ছা জানান৷ তাদের সঙ্গে বেশ কিছু সময় কাটান প্রধানমন্ত্রী৷ ২০১৫ সালে তিনি যান অমৃতসর৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension