
বাংলাদেশ
প্রধানমন্ত্রী উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আজ বুধবার সন্ধ্যায় গণভবনে ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে ১৪ দলের চলমান সংলাপে তিনি এই আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জনগণ ভোট দিলে সরকারে থাকব, না দিলে নেই। তবে, ক্ষমতায় যেই আসুক, উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে।’
প্রধানমন্ত্রী বলেন, কোনও সংঘাত ছাড়াই প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে সমুদ্র বিজয় এবং ভারতের সঙ্গে ছিট মহল বিনিময় সম্পন্ন হয়েছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এই অর্জন আমাদের ধরে রাখতে হবে।’



