প্রধান খবরপ্রবাসযুক্তরাষ্ট্র

দীপাবলীর দিনটিকে নিউ ইয়র্ক পাবলিক স্কুল ছুটির দাবি: ড. দিলিপ নাথ

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: নিউ ইয়র্কে হিন্দু সম্প্রদায়ের দীপাবলী উৎসবকে স্বীকৃতি দিতে নেতৃবন্দরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানিয়েছেন।

https://www.facebook.com/RuposhiBanglaNyc/videos/517361948741532/

রবিবার ৪ নভেম্বর নিউ আমেরিকান ভোটারস্ অ্যাসোসিয়েশন (নাভা) এবং দীপাবলী কোয়ালিশন ফর স্কুল হলিডে দিব্য জ্যোতি মন্দিরের সামনে এক সংবাদ সন্মেলন করেছে। সংবাদ সন্মেলনে তারা জানিয়েছে, সিনেট বিল এস৫৩০৪ এবং অ্যাসেম্বলি বিল  এ৪৩৩১ এর ফলে  দীপাবলী উৎসবের দিনটি পাবলিক স্কুলের আনুষ্ঠানিক ছুটির দিন হিসেবে গণ্য হবে।

দীপাবলী উৎসবের দিনটি হিন্দু, জৈন এবং শিখ ধর্মের ধর্মাবলম্বীদের ছুটির দিন। সাম্প্রতিকতম হিসেব অনুযায়ী নিউইয়র্ক শহরবাসীদের প্রায় তিন লক্ষ মানুষ দীপাবলী উৎসবটি উৎযাপন করেন।

দীপাবলীর দিনটিতে পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষ অজ্ঞতা এবং অন্ধকারকে দূর করে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠায়  প্রতিকীভাবে আলো জ্বালিয়ে আসছে। দীপাবলী পাঁচদিন ব্যাপী উৎসব। কার্তিক মাসের ১৩ তারিখে হয়। কার্তিক মাস হল দক্ষিণ এশিয়া অঞ্চলের ঐতিহ্য মণ্ডিত সৌর পঞ্জিকা ভিত্তিক বর্ষপঞ্জির সপ্তম মাস। দীপাবলী উৎযাপনকারীরা উৎসবের পাঁচদিন পরিবার-বন্ধুবান্ধব-প্রিয়জনদের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেন এবং পুজা-প্রার্থনা করেন।

সে অনুযায়ী ২০১৮ সালের কার্তিক মাসের ১৩ তারিখ পড়েছে বুধবার, ৭ নভেম্বর। ফলে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা উৎসব উৎযাপনের লক্ষ্যে দিনটিকে বাচ্চাদের স্কুল ছুটির দিন হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছে। ২০০৭ সালে হাউস অফ রিপ্রেজেনটেটিভস দীপাবলীর ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব স্বীকার করে একটি প্রস্তাব পাস করিয়েছিল। ইউএস পোস্টাল সার্ভিস তখন দীপাবলী স্মারক ডাক টিকেট প্রকাশ করেছিল।

এখানে উল্লেখ করা দরকার নিউইয়র্ক শহরে দীপাবলীর দিনটি প্রত্যেক বছরই ছুটির দিন হিসেবে স্বীকৃত হয় এবং বিকল্প সাইড পার্কিংয়ের নিয়মটিকেও স্থগিত করা হয়। নিউইয়র্ক শহর কাউন্সিলের কাউন্সিলর ড্রোম ২০১৬ সালের ২৪ জুলাই শিক্ষা বিভাগকে দীপাবলীকে সরকারিভাবে স্কুল ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদনের আহ্বান জানিয়েছিলেন।

সিনেটর লিরয় ক্যামরি (জ্যামাইকা) বলেন, হিন্দু, জৈন ও শিখ সম্প্রদায়ের মানুষেরা  আমাদের রাষ্ট্রের জন্যে কতভাবে অবদান রেখে চলেছেন সেটা এই মুহূর্তে নির্ধারণ করা সত্যিই খুব কঠিন।

সিনেটর লিরয় বিল এস২৪০১ সমর্থন করতে পেরে তিনি খুব গর্বিত উল্লেখ করে জানান,  এস২৪০১ বিলটি নিউইয়র্ক স্টেটে দীপাবলীকে সম্পূর্ণরূপে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করবে। এই ছুটি পালনকারী নিউইয়র্কারদের পুরোপুরি প্রাপ্য। আসন্ন বিধানসভা অধিবেশনে বিলটি যেন দ্রুত পাস হতে পারে, সেজন্য সিনেটর লিরয় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন।

অ্যাসেম্বলি মেম্বার ডেভিড আই ওয়েপ্রিন (হলিস)  বলেন,  সমাবেশে সরকারি স্কুল ছুটির দিন হিসাবে দীপাবলী আইনটির সহ-প্রধান পৃষ্ঠপোষক হতে পেরে তিনি আনন্দিত। তিনি এর পক্ষে কাজ করে যাচ্ছেন। নিউ ইয়র্ক সিটি শিক্ষা বিভাগকে দীপাবলী সম্পর্কে  অবগত করা হয়েছে। ফলে আর কোনও ছাত্রছাত্রীকে হয় স্কুলের শাসন অথবা পরিবারের সঙ্গে উদযাপন, এভাবে বেছে নিতে হবে না।

কাউন্সিল সদস্য কস্টা কনস্ট্যান্টিনাইডেস, (অ্যাস্টোরিয়া) তার কুইন্সবাসী হিন্দু ভাইবোনদের সঙ্গে সারা বিশ্বের মানুষদের সুস্বাস্থ্য কামনা করে বলেন,  তারা এ সপ্তাহে দীপাবলী উৎসব উদযাপন করতে চায়।   এ সময় মি. কস্টা তার বক্তব্যে নিজের প্রচারণা করে বলেন, কাউন্সিল সদস্য কোস্টা কনস্ট্যান্টিনাইডেস, জেলা ২২- এটি প্রতিফলিত করার সময়। আসছে বছরটির সমৃদ্ধির জন্য প্রার্থনা করার কথা বলে সকলকে  একটা পরিবারের মত একসঙ্গে থাকবার আহ্বান জানান। তিনি বলেন, সকল ধর্মকে সমানভাবে শ্রদ্ধা করার কথা সবাইকে স্মরণ করিয়ে দিতে হবে। সকল বাচ্চাদেরকে দীপাবলী উদযাপন নিশ্চিত করতে নিউ ইয়র্ক শহরে দিনটিকে স্কুল ছুটির দিন হিসেবে সমর্থন সমর্থন করেন।

কাউন্সিলের সদস্য পল ভ্যালোনি (বেসাইড), ছুটির দিন উদযাপনকারী সকলকে দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন।  মি. পল দীপাবলী  উৎসবে শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য আর সকলের সুখি  উজ্জ্বল জীবন কামনা করেন। তিনি মনে করেন এই অস্থির সময়ের অন্ধকার দূর করতে  দীপাবলী উদযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীপাবলী উৎসব শহরের হিন্দু, জৈন ও শিখ সম্প্রদায়ভুক্ত মানুষদের ধর্মীয় ছুটির দিনগুলোর মধ্যে অন্যতম। তিনি দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে প্রতিষ্ঠা ও স্বীকৃতি দিতে কাজ করবেন বলে জানিয়েছেন। কাউন্সিলের সদস্য পল ভ্যালোনি নিউ আমেরিকান ভোটারস্ অ্যাসোসিয়েশনের আন্দোলনকে সমর্থন করে বলেন, ‘একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে আমরা এই লক্ষ্য অর্জন করব।’

 

কাউন্সিল মেম্বার ব্যারি গ্রোদেনচিক (বেলারোজ) বলেন, নিউ ইয়র্ক শহরে দীর্ঘদিন ধরেই দীপাবলীর দিনটি  আনুষ্ঠানিক  ছুটির মত স্বীকৃত হয়ে রয়েছে। স্কুলগুলোতেও সরকারি ছুটি হিসেবে স্বীকৃত হবে। তিন লক্ষ নতুন অধিবাসী যারা দীপাবলী উদযাপন করেন তারা তাদের সন্তানদের স্কুলে পাঠাবেন না।

ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার রিচার্ড ডেভিড বলেছেন, হিন্দুধর্ম ক্যারিবিয়ান থেকে দক্ষিণ এশিয়া ছড়িয়ে গিয়ে এখন বৈশ্বিক হয়ে উঠেছে। আর ছুটির দিন হিসেবে দীপাবলী এই ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই নিউইয়র্ক শহরে একটি বিরাট সংখ্যার মানুষ হিন্দু ধর্মাবলম্বী। ফলে সময় এসেছে দীপাবলীকে ঘোষণা করবার। আমাদেরকে দিয়ে এই সম্প্রদায়ের মানুষদের সহনশীলতার ছায়াতলে আনতে হবে। বিবেচনা করতে হবে। সততার সঙ্গে।

হৃতম্বীর চক্রবর্তী (টাওয়ারস্ হ্যারিস হাইস্কুলের একাদশ শ্রেণীর ছাত্র) বলেছে, সকল ছেলেমেয়েদেরই দায়িত্ব দীপাবলীর দিনটিতে তাদের পরিবারের পুজা ও উপাসনা করা। এই দিনটিতে আমাদের জন্যে স্কুলে গিয়ে ক্লাস করা সত্যিই খুব কঠিন হয়ে ওঠে। অন্যান্য ধর্মীয় ও সাংস্কৃতিক গোষ্ঠীর আমাদের ধর্মীয় বিশ্বাসের অনুশীলন বা পালন করবার স্বাধীনতা নেই।

ড. দিলিপ নাথ, সভাপতি, নাভা

(কমিউনিটির সংগঠক এবং কুইন্স, এনওয়াই থেকে কর্মী) বলেছেন, এটা স্পষ্ট যে মেয়র বিল ডি ব্লাসিও তার দায়িত্বর স্বল্পমেয়াদে সকল নিউইয়র্কারদের প্রতিনিধিত্ব করেছেন। শহরের মেয়র ও রাজ্যর আইন প্রণেতাদের  আমরা বলেছিলাম দীপাবলীকে ছুটির দিন হিসেব অন্তর্ভূক্ত করতে। দীপাবলীকে সরকারি স্কুল ছুটির দিন হিসেবে ঘোষণার দাবিটি অতি সঙ্গত দাবি।

সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন কমিউনিটি সদস্য, কর্মী, ফেইথ লিডাররা এবং নির্বাচিত কর্মকর্তারা। স্পিকারদের মধ্যে ছিলেন স্টেট সিনেটর লিরয় ক্যাম্রি, অ্যাসেম্বলি মেম্বার ডেভিড ওয়েপ্রিন, কাউন্সিল সদস্য ডনভান রিচার্ড, ব্যারি গ্রডেনচিক, পল ভ্যালোন, কস্টা কনস্ট্যান্টিনাইডেস, ডেমোক্রেটিক জেলা নেতৃবৃন্দ, ডা. নিতা জেইন, ডেভিড রিচার্ড এবং হৃতম্বীর চক্রবর্তী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension