প্রবাস

সৈয়দ আশরাফের রোগমুক্তি কামনায় নিউইয়র্কে দোয়া-মাহফিল

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপির দ্রুত আরোগ্য কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হলো নিউইয়র্কে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ৬ নভেম্বর মঙ্গলবার রাতে এ মাহফিল অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে। মাহফিল পরিচালনা করেন আওয়ামী ওলেমা লীগের নেতা মাওলানা সাইফুল আলম সিদ্দিকী।

মোনাজাত শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদ এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সহ-সভাপতি লুৎফুল করিম, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন, প্রচার সম্পাদক হাজী এনাম দুলাল, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, উপ-দপ্তর সম্পাদক এম এ মালেক, উপদেষ্টা ডা. মাসুদুল হাসান প্রমুখ।এনআরবি নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension