
প্রবাস
মার্কিন নির্বাচনে বাংলাদেশী আবুল খান বিজয়ী
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: নিউ হ্যামশায়ার অঙ্গরাজ্য পার্লামেন্টের মেম্বার হিসেবে পুনরায় জয়ী হলেন বাংলাদেশী-আমেরিকান আবুল খান। রিপাবলিকান পার্টি ডিস্ট্রিক্ট-টুয়েন্টি থেকে টানা তৃতীয় মেয়াদের জন্যে ‘স্টেট রিপ্রেজেনটেটিভ’ হলেন বরিশালের ভান্ডারিয়ার সন্তান আবুল খান।
উল্লেখ্য, আবুল খানই একমাত্র রিপাবলিকান যিনি মার্কিন প্রশাসনে উচ্চ পর্যায়ের নির্বাচিত বাংলাদেশী। আবুল খান সকলের দোয়া চেয়েছেন মার্কিন প্রশাসনের কেন্দ্রবিন্দুতে উঠার জন্যে। ‘একইসাথে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সার্বিক কল্যাণে অবদান রাখতে বদ্ধ পরিকর’ বলেও উল্লেখ করলেন ৬ নভেম্বর মঙ্গলবার রাতে নির্বাচন শেষে বিজয় সমাবেশ থেকে।
এনআরবি নিউজ



