বাংলাদেশ

শুক্রবারে নির্বাচনকালীন সরকার গঠন: অর্থমন্ত্রী

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: নির্বাচনকালীন সরকার আগামীকাল শুক্রবার গঠিত হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।  তিনি বলেছেন, পদত্যাগী টেকনোক্র্যাট চার মন্ত্রীর স্থলে নতুন কোনও মন্ত্রী নিয়োগ দেওয়া হচ্ছে না।

আজ (৮ নভেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘আজ তফসিল ঘোষণা করা হচ্ছে।  আগামীকাল নির্বাচনকালীন সরকার গঠিত হবে। দেশ এখন নির্বাচনের দিকে এগুচ্ছে।’

‘পদত্যাগ করা চার মন্ত্রীর স্থলে নতুন কাউকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে কিনা’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘না, এখন আর পদত্যাগী টেকনোক্র্যাট চার মন্ত্রীর স্থলে নতুন কোনও মন্ত্রী নিয়োগ দেওয়া হচ্ছে না।’

‘ঐক্যফ্রন্টের সঙ্গে আর কোনও সংলাপ হবে কিনা’ এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সংলাপ শেষ হয়ে গেছে।  নতুন করে আর কোন সংলাপ হবে না।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মনোনয়ন পত্র জমা দেবো, তবে নির্বাচন করব না।  বয়সের কারণে রাজনীতি থেকে অবসর নিতে চাই।’

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension