প্রধান খবরবাংলাদেশ

ইউরোপীয় পার্লামেন্ট বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে না

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইউরোপীয় পার্লামেন্ট (ইপি)। একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং এর ফলাফল নিয়ে কোনও মন্তব্য না করার সিদ্ধান্ত নিয়েছে (ইপি)।

ইপির ডেমোক্রেসি সাপোর্ট অ্যান্ড ইলেকশন কো–অর্ডিনেশন গ্রুপের দুজন সহযোগি চেয়ারপারসন ডেভিড ম্যাকঅ্যালিস্টার ও লিন্ডা ম্যাকএভান গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে একথা জানান। বিবৃতিতে আরও বলা হয়, ‘ইউরোপীয় পার্লামেন্টের পক্ষে কোনও সদস্যের এ নির্বাচন পর্যবেক্ষণ করা বা নির্বাচনপ্রক্রিয়া নিয়ে কোনও মন্তব্য করার এখতিয়ার নেই। এরপরও যদি ইপির কোনও সদস্য এই নির্বাচন বিষয়ে কোনও মন্তব্য করেন, তবে তা ইউরোপীয় পার্লামেন্ট বা ইউরোপীয় ইউনিয়নের মত বলে গ্রাহ্য হবে না।’

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension