
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আজ ২৮ নভেম্বর বুধবার ঢাকা–৯ আসনে মনোনয়নপত্র জমা দিতে এসে গণফোরামের নির্বাহী সভাপতি ও ঐক্যফ্রন্টের নেতা সুব্রত চৌধুরী একথা জানান, জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না।
তিনি বলেন, ড. কামাল হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না।
গতকাল মঙ্গলবার গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বলেছিলেন, শারীরিক অসুস্থতার কারণে ড. কামাল হোসেন এবারের নির্বাচনে অংশ নেবেন না। তিনি হাঁটুসহ শরীরের নানা জটিল রোগে ভুগছেন এবং সিঙ্গাপুরে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।



