প্রধান খবরভারত

দিল্লির রাজপথে নগ্ন হয়ে মিছিলের হুমকি কৃষকদের

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সারা রাত ঘুমাননি তারা৷ কেন? জিজ্ঞেস করলে উত্তর এসেছে এখানে ঘুমাতে আসিনি৷ তাদের জন্য ২৫-৩০ জন চিকিৎসকের ব্যবস্থা করা হয়েছে৷ তবে সেমুখো হননি কেউই৷ রামলীলা ময়দান এক কথায় সারা রাত জেগে৷ হয়তো জেগে প্রশাসনও৷

কারণ, এতবড় কিষাণ মিছিল শেষ কবে দেশ প্রত্যক্ষ করেছে, তা বলা মুশকিল৷ অল ইণ্ডিয়া কিষাণ সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটি বা এআইকেএসসিসির নেতৃত্বে ২০৭টি কৃষক সংগঠন মিছিল করছে৷ যা নিয়ে নয়াদিল্লি সরগরম এখন৷ প্রায় ১ লক্ষ কৃষক হাঁটছেন এই মিছিলে৷ শুক্রবার সংসদ অভিযানের ডাক দিয়েছেন তাঁরা৷ শুধু তাই নয়, সেই অভিযানের পথে তাঁদের আটকানো হলে নগ্ন হয়ে রাজপথে প্রতিবাদের হুমকিও দিয়ে রেখেছেন তাঁরা৷

কৃষকদের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার এই নগ্ন প্রতিবাদে ২০ জন মহিলা কৃষক সামিল হবেন না৷ বাকি পুরুষ কৃষকরা প্রতিবাদ করবেন নগ্ন হয়ে৷ গত বছরই যন্তর মন্তরের সামনে দেনাগ্রস্ত ৮ কৃষকের আত্মহত্যার প্রতিবাদে মাথার খুলি হাতে বিক্ষোভ দেখান কৃষকরা৷ সে ছবি বৃহস্পতিবারও দেখা যায়৷

লোকসভা নির্বাচনের আগে কৃষকদের এতবড় মিছিল মোদী সরকারের কাছে ইঙ্গিতপূর্ণ বার্তা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ দেশের বিভিন্ন রাজ্য থেকে দুদিনের প্রতিবাদ মিছিলে হাঁটছেন প্রায় ১ লক্ষ কৃষক৷ ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি, কৃষক আত্মহত্যার মতো একাধিক কেন্দ্রীয় সরকার বিরোধী ইস্যু রয়েছে তাঁদের সামনে। যা কেন্দ্রের সরকারকে অস্বস্তিতে ফেলার জন্য যথেষ্ট৷

বৃহস্পতিবার ২৫ কিলোমিটার হেঁটে পাঁচটি ভিন্ন ভিন্ন রুট ধরে এই মূল মিছিল পৌঁছয় রামলীলা নয়দানে৷ সেখান থেকেই শুক্রবার শুরু হবে সংসদ অভিযান৷ মিছিল আটকাতে আজ তৎপর দিল্লি পুলিশ৷ বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ শহর জুড়ে মিছিলের পথ ধরে নামানো হয়েছে ৩৫০০ জন পুলিশ কর্মীকে৷

অন্ধ্রপ্রদেশ, তামিল নাড়ু, গুজরাত, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশ থেকে দিল্লি পৌঁছেছেন এই সব কৃষকরা৷ মুখে শ্লোগান ‘অযোধ্যা নেহি, করজি মাফ চাহিয়ে’ (অযোধ্যা চাই না, ঋণ মকুব করুন)৷

কয়েক মাস আগে মহারাষ্ট্রে কৃষকদের ‘লং মার্চ’ গোটা দেশে সাড়া ফেলেছিofল৷ এবার ফের পথে কৃষকরা৷ দাবি বেশ কয়েকটা৷ শেষ মেশ এই কর্মসূচির প্রচারে কোনওরকম খামতি রাখতে চাইছে না সিপিএম৷ বিশেষত রাজধানীতে জনসমাগম করে শাসক দল বিজেপিকে হুশিয়ারি দিতে চাইছে সিপিএম।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension