বাংলাদেশ

কোটালীপাড়া হাসপাতালের ছাদ ধ্বসে আহত- ৩।

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ ধ্বসে ভর্তি রুগিসহ ৩ জন আহত হয়েছে।আজ দুপুরে হঠাৎ করে এই ঘটনাটি ঘটে আহত হয় ভর্তি রুগি দেবগ্রামের সিদ্দিক শেখ, তাকে দেখতে আসা মেয়ে সেনারগাতী গ্রামের হারুন শেখের স্ত্রী জেসমিন বেগম সহ অন্য এক রুগীর স্বজন। এ ঘটনার পরে আতঙ্কে রয়েছেন অন্যান্য ভর্তি রুগি সহ স্বজনেরা। ৬০ দশকের এ ভবনটি জরাজীর্ন হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ বার বার উর্ধতন কর্তৃপক্ষকে জানালেও কোন সুফল মেলেনি। ঐ অবস্থাতেই পূরাতন ভবনটিতে পুরুষ ও মহিলা ওয়ার্ডে রুগিদের রাখা হচ্ছে। এর পূ্র্বেও কয়েক বার ছাদ ধ্বসে রুগীরা আহত হয়। কিন্তু এ পর্যন্ত ভর্তি রোগীদের রাখার কোন সু-ব্যবস্থা হয়নি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রেমানন্দ মন্ডলের বলেন- ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই বিষয়টি আমি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এছাড়াও এই ভবনটি দীর্ঘদিন যাবৎ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে, তাও আমি উর্ধতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানিয়ে আসছি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension