প্রধান খবরবাংলাদেশ

আন্তর্জাতিক আলোকচিত্রি আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  রাজধানী পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনাল থেকে খ্যাতিমান আলোকচিত্রী আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ০১ ডিসেম্বর সকালে খবর পেয়ে শেরেবাংলানগর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, বাংলাদেশে জন্মগ্রহণ করলেও আলোকচিত্রী আনোয়ার হোসেন বর্তমানে ফ্রান্সের নাগরিক।  তিনি বাংলাদেশে একটি আলোকচিত্রী প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করতে শুক্রবার ঢাকায় আসেন।  ওইদিনই তিনি হোটেল ওলিও ইন্টারন্যাশনালে ওঠেন। আয়োজক সংগঠনের সদস্যরা শনিবার সকালে তাকে হোটেল থেকে নিতে আসেন। এসে তার কক্ষের দরজায় ধাক্কা দিলে ভেতর থেকে কোনও সাড়া শব্দ পাওয়া যায় নি। পরে তারা পুলিশকে খবর দেন। এরপর পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

আলোকচিত্রী আনোয়ার হোসেনের জন্ম ১৯৪৮ খ্রিষ্টাব্দের ৬ অক্টোবর পুরনো ঢাকার আগা নবাব দেউড়িতে। তিনি প্যারিসে বসবাস করতেন।  বাংলাদেশের একজন আন্তর্জাতিকমানের আলোকচিত্রী এবং চলচ্চিত্র ভিডিওগ্রাফার ছিলেন তিনি। বাংলাদেশের চলচ্চিত্রে চিত্রগ্রহণে অবদানের জন্য তিনি বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension