আন্তর্জাতিকপ্রধান খবর

ফ্রান্সে ইয়েলো ভেস্ট কর্মীদের বিক্ষোভ

রূপসী বাংলা ঢাকা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট:  জ্বালানির মূল্যবৃদ্ধি ইস্যুতে চলমান ফ্রান্সের ইয়েলো ভেস্ট কর্মীদের আন্দোলনটি ক্রমেই সংঘাতময় বিক্ষোভে পরিণত হয়েছে। বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পদত্যাগের দাবিতে আগ্রাসি হয়ে উঠলে তাদের দমনে সক্রিয় হয় পুলিশ।

এ সময় বিক্ষোভকারী ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় প্রায় ৪১২ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। চলমান সংঘাতে পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীসহ অন্তত ১৩৩ জন আহত হয়েছে। আল-জাজিরা

আজ রোববার জি-২০ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। কঠোর নিরাপত্তা বলয়ের মাঝে তাকে বিমান বন্দর থেকে প্রেসিডেন্ট ভবনে নিয়ে যাওয়া হয়। এক জরুরি  বিবৃতিতে নাশকতা সৃষ্টিকারীদের দমনে হুঁশিয়রি উচ্চারণ করে ম্যাক্রোঁ বলেন, আমি কখনোই সহিংসতা বরদাস্ত করব না। এই সহিংসতাকারী অপরাধীরা পরিবর্তন চায় না, তারা উন্নয়ন চায় না। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।

দোষীদের শাস্তির ব্যাপারে তিনি বলেন, অপরাধীদের চিহ্নিত করে তাদের উপযুক্ত বিচারের সম্মুখীন করা হবে। ইয়েলো ভেস্ট নামক সোস্যাল মিডিয়া গ্রুপের জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদটি বিচ্ছিন্নভাবে ফ্রান্সের নানা জায়গায় শুরু হয়। পরে তা সমন্বিতভাবে গণবিক্ষোভে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্রান্স জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension