প্রবাস

নিউইয়র্ক মাতালেন নগর বাউল

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের গানে গানে মাতিয়ে গেলেন নগর বাউল জেমস। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের এস্টোরিয়ার মেলরোজ বলরুমে আয়োজিত কনসার্টে জেমসের গান উপভোগ করেন নানা বয়সের দর্শকশ্রোতা, যাদের অধিকাংশই ছিল প্রবাসের তরুণ প্রজন্ম।

গত দুই দশক ধরে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের নিয়ে নিয়মিত অনুষ্ঠান করে আসছে নিউইয়র্কের শো’টাইম মিউজিক অ্যান্ড প্লে (এসএমপি)। তবে নগর বাউল জেমসের কনসার্ট নিয়ে দারুণ আগ্রহ ছিল ব্যান্ডের গানপ্রিয় প্রবাসী বাংলাদেশিরা। এ কারণে সন্ধ্যা থেকে মেলরোজ বলরুম দর্শকে পরিপূর্ণ হয়ে যায়।

কনসার্টের শুরুতে স্থানীয় শিল্পীরা নত্যৃ ও ফ্যাশন শো করে। এরপর মঞ্চে এসে নিজের জনপ্রিয় গানগুলো গাইতে থাকেন জেমস। মাঝে বিরতিতে অনুষ্ঠানের স্পন্সরদের মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেন এসএমপির কর্ণধার আলমগীর খান আলম। শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী রায়হান জামান, মো. শাহনেওয়াজ, রাহাত আল মুক্তাদির, রোকন হাকিম, মাকসুদ চৌধুরী, সঙ্গীত শিল্পী ও পরিচালক ফুয়াদ আল মুক্তাদির, ইফতেখার ইভান প্রমুখ। কনসার্টের উপস্থাপনায় ছিলেন শায়লা ইফতেখার।

ইত্তেফাক

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension