বিজ্ঞান ও প্রযুক্তি

আবিষ্কৃত হলো সৌরজগতের দূরবর্তী গ্রহ

রূপসী বাংলা ঢাকা ডেস্ক:  সৌরজগতের একেবারে কিনারায় তার অবস্থান। বিজ্ঞানীরা অনেকদিন ধরেই তার সন্ধান করছিলেন। গোলাপি আভা দেখা গেলেও ঠিক বুঝতে পারছিলেন না তারা। অবশেষে সেই গোলাপি আভার উৎস অবিষ্কার করলেন বিজ্ঞানীরা। যার ফলে, আবিষ্কৃত হলো সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ।

বিজ্ঞানীরা যার নাম রাখলেন ‘ফার আউট’। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যা, তার চেয়ে ১২০ গুণ দূরে অবস্থিত এই বামন গ্রহের খোঁজ পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তারা জানালেন, বরফে ঢাকা সেই ফার আউট’র গতিবিধি খুবই ধীর গতির। এক হাজার বছরে এই গ্রহই প্রদক্ষিণ করছে সূর্যকে।

কার্নেগি ইনস্টিটিউশন অফ ওয়াশিংটন-এর জ্যোতির্বিজ্ঞানী স্কট এস শেপার্ড এই গোলাপী জ্যোতিষ্কের আবিষ্কর্তা। তার সঙ্গে সহকারী হিসাবে কাজ করেছেন হাওয়াই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড থোলেন ও নর্দার্ন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চার ত্রুজিল্লো।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার এই গ্রহের অস্তিত্বের কথা জানিয়েছে। বিজ্ঞানের ভাষায় এই জ্যোতিষ্কের নাম দেওয়া হয়েছে ২০১৮-ভিজি-১৮। সৌরমণ্ডলের একেবারে শেষ প্রান্তে অবস্থিত এটি। সূর্য থেকে প্লুটো’র দূরত্ব যা তার থেকে আরও তিন গুণ বেশি দূরত্বে অবস্থান করছে ফার-আউট।

সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যা তার চেয়ে আরও ৯৬ গুণ বেশি দূরত্বে অবস্থান করছে এরিস। এই এরিসই এখনও পর্যন্ত সৌরমণ্ডলের সব থেকে দূরবর্তী স্থানে অবস্থিত মহাজাগতিক বস্তু হিসাবে চিহ্নিত ছিল। কিন্তু এবার দূরত্বের বিচারে এরিসকে টেক্কা দিল ফার আউট।

 

-রানশু

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension